ভাঙ্গুড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদের নির্বাচনী অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পাবনা | ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:২৯

ভাঙ্গুড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদের নির্বাচনী অফিস উদ্বোধন

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক মার্কা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার বড়ালব্রিজ স্টেশন বাজার এলাকায় এ অফিস উদ্বোধন করা হয়।

ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমুলক ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে। তাই আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কারো কোনো হুমকি ধামকিতে ভয় পাবেন না। ট্রাক প্রতিককে বিজয়ী করার মধ্য দিয়ে পাবনা-৩ এলাকার মানুষ তাদের শোষণ বঞ্ছনার রায় দেবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা: গোলজার হোসেন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মন্ডতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার আলী মাস্টার, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান ফকির, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বার প্রমুখ।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে  পৌরশহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং তার ট্রাক প্রতিকে ভোট দেবার আহবান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের