টাঙ্গাইলে ইলেকট্রিক তার ঠেকে পাট বোঝাই ট্রাকে আগুন! লাখ টাকার ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধি | ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪

টাঙ্গাইলে ইলেকট্রিক তার ঠেকে পাট বোঝাই ট্রাকে আগুন! লাখ টাকার ক্ষতি
টাঙ্গাইলের কালিহাতীতে ইলেকট্রিক তার ঠেকে পাট বোঝাই একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । 
 
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে ৮ লাখ টাকার পাটসহ ট্রাকটি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
 
ট্রাকের ড্রাইভার পলাশ মিয়া বলেন, বুধবার দুপুরে হামিদপুর থেকে ট্রাকে পাট বোঝাই করে এলেঙ্গার দিকে যাচ্ছিলাম। রওনার সময় ট্রাকের উপরে ইলেকট্রিক তার ঠেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নেভায়। ততক্ষণে এক লাখ টাকার পাট পুড়ে যায়।
 
 
কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ লিডার মনিরুজ্জামান জানান, একটি পাট বোঝাই ট্রাকে ইলেকট্রিক তার ঠেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা