আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ, বিএনপির ২ কর্মী গ্রেফতার

সাভার প্রতিনিধি | ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:১২

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ, বিএনপির ২ কর্মী গ্রেফতার
সাভারে আশুলিয়ার কবিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও পুলিশ জানিয়েছে। 
 
মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)। 
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নবীনগর চন্দ্র মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের হয়। বাসে অগ্নি সংযোগের ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত করতে কাজ করে আসছিল। পরে গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।
 
তিনি আরও জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদের নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তআজ সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা