পেটের ভিতর হেরোইন বহনকালে যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি | ১২ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৭

পেটের ভিতর হেরোইন বহনকালে যুবক গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহনকালে মোঃ টুটুল (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। পরে তার নিকট থেকে ১০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
 
এর আগে সোমবার (১১ ডিসেম্বর) রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
 
আটককৃত মোঃ টুটুল (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়। 
 
র‍্যাব জানায়, সোমবার রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার নবীনগর এলাকা হতে অভিনব কায়দায় পেটের ভিতর বহনকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার নিকট হতে ১০৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বেশ কিছুদিন যাবৎ অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহন করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
 
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা