ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর  সমর্থকদের মারধরের ঘটনার প্রধান আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ১১ ডিসেম্বর ২০২৩, ২২:১৮

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর  সমর্থকদের মারধরের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
ফরিদপুর সদরের (৩ আসন) কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকায় স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সমর্থকদেরকে মারধরের মামলায় প্রধান আসামী সাবেক মেম্বার মোঃ ছোহরাব শেখ গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতায়ালী থানার ওসি এম এ জলিল জানান, শনিবার রাতে  কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকার ইয়াছিন বেপারীর চায়ের দোকানে হামলার ঘটনায় আহত মোঃ আলমগীর প্রধানিয়া (৩০) রবিবার একটি লিখিত অভিযোগ প্রদান করেন। তার অভিযোগটির সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলায় রুপান্তর করা হয়েছে। এদিকে রবিবার রাতেই অভিযান চালিয়ে ছোহরাব শেখকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
উল্লেখ্য, ফরিদপুর ৩ আসনের নৌকার প্রার্থী প্রার্থী শামীম হকের সমর্থক মোঃ ছোহরাব শেখ এই আসনের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সমর্থক মোঃ আলমগীর প্রধানিয়ার উপর শনিবার রাত ৯ টার দিকে ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে তাদের উপরে দেশিয় রামদা, ছ্যান, লাঠি, হকস্টিক দিয়ে হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
 
এ ঘটনায় রবিবার বিকালে মোঃ আলমগীর প্রধানিয়া (৩০) ফরিদপুর কোতায়ালী থানায় ৯ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জনকে অজ্ঞাত করে  একটি সাধারন ডায়েরি করেন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর