ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের উপকেন্দ্রের বাৎসরিক মেরামত এবং আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের কাজের জন্য আশুগঞ্জ, সরাইল ও নাসিরনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ গ্রাহক।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকেল ৫টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চারলেন মহাসড়কের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় আশুগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ, সরাইল উপকেন্দ্র এবং পল্লী বিদ্যুতের উপকেন্দ্রগুলোর বার্ষিক মেরামত কাজও সেরে নেওয়া হচ্ছে। বিকেল ৫টা নাগাদ কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আশুগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারি প্রকৌশলী জাফর আহমেদ জানান, আশুগঞ্জ থেকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলাতেও বিদ্যুৎ সরবরাহ হয়। ফলে ব্রাহ্মণবাড়িয়ার পাশাপাশি ভৈরবেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকেলের মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের