দুর্গাপুরে ১০৬ বোতল ভারতীয় মদসহ ট্রাক জব্দ

রাজেশ গৌড় | ৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৮

দুর্গাপুরে ১০৬ বোতল ভারতীয় মদসহ ট্রাক জব্দ

নেত্রকোনার দুর্গাপুরে ১০৬ বোতল ভারতীয় মদসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। তবে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঝিগাতলা বাজার নামক এলাকা থেকে এইসব জব্দ করা হয়।

থানা  পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা হইতে চোরাচালানের মাধ্যমে একটি ড্রাম ট্রাকে করে ভারতীয় মদ পাচারের সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঝিগাতলা বাজারের পশ্চিম পাশ এলাকা হতে একটি ড্রাম ট্রাকের ভিতর থেকে ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। এ-সময় পাচারের কাজে ব্যবহারকৃত ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক,হেলপার এবং অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা