ফরিদপুরে  কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ৮ ডিসেম্বর ২০২৩, ১৬:০০

ফরিদপুরে  কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা বাসস্টান্ড ব্রিজের নিচ থেকে কলেজ শিক্ষার্থী সৌবভ মালো (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
 
জানা যায়, নিহত সৌরভ মালো জেলার নগরকান্দা থানার মাঝিকান্দি গ্রামের স্বপন মালোর ছেলে।
 
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
 
নিহতের খালাতো ভাই সুজন মালো জানান, সৌরভ নগরকান্দা কলেজে ডিগ্রি ১ম বর্ষের ছাত্র ছিল ও পাশাপাশি শহরের হাজী শরিয়াতুল্লাহ মাছ বাজারে পার্টটাইম মহরির কাজ করতো। বৃহস্পতিবার বাসে করে ঢাকা থেকে ভাঙ্গা রওনা দেয়। যাত্রা পথে তার মায়ের সঙ্গে কয়েকবার ফোনে কথা হয়। বিকেল ৫টার পরে ভাঙ্গা নেমে মায়ের সাথে ফোনে কথা বলে সে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় তাকে শহরে না গিয়ে বাড়িতে চলে আসতে বলে। কিন্তু তার কিছুক্ষণ পর থেকে আর ফোন রিসিভ হয় না। পরে পরিবারের লোকজন ভাঙ্গা থানায় জানিয়ে রাতভর তাকে খোঁজাখুঁজি করতে থাকে। শুক্রবার সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড ব্রিজের তলা থেকে সৌরভের লাশ উদ্ধার হয়।
 
ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়ারুল ইসলাম  জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ব্রিজের নিচে পাথরের ব্লকের উপর থেকে লাশটি উদ্বার করে। এসময় প্রাথমিক সুরতহালে তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
 
উল্লেখ্য, তাদের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে কয়েক বছর আগে মারা গেছে। আজ একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর