ফরিদপুরে কয়েকদিনের বৃষ্টিতে পিয়াজ চাষের জমিতে পানি জমায় চাষীরা বিপাকে 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ৮ ডিসেম্বর ২০২৩, ১৪:১৯

ফরিদপুরে কয়েকদিনের বৃষ্টিতে পিয়াজ চাষের জমিতে পানি জমায় চাষীরা বিপাকে 
নিম্মচাপ মিগজাউমের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টির কারনে ফরিদপুরের নগরকান্দায় ও সালথায় পিয়াজ চাষের জমিতে পানি জমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়ে গেছে। 
 
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ইতোমধ্যে পিয়াজের চারা (হালি) লাগানোর জন্য যে সকল জমি প্রস্তুত করা হয়েছে সে সকল জমিতে পানি জমে থাকার কারনে সেই জমিতে এই মুহূর্তে আর পিয়াজের চারা লাগানো সম্ভব হবেনা। এমনকি এক সপ্তাহের মধ্যেও সেটা সম্ভব হবে না।
 
নগরকান্দা ও সালথার পিয়াজ চাষীরা  জানান, আমরা জমিতে পেঁয়াজ চাষ করবো। তার মধ্যে বৃহস্পতিবার প্রথম দিন শুরু করার দিন ছিলো কিন্তু বৃষ্টির কারনে জমিতে পানি জমে যাওয়ায় সেটা সম্ভব হয় নাই। এখন আবহাওয়া কয়দিন খারাপ থাকবে তাতো বলতে পারছি না। এই বৃষ্টির কারনে আমাদের এলাকায় পিয়াজ চাষীদের অনেক ক্ষতি হয়েছে। আবার অনেকের পিয়াজের হালির ও ক্ষতি হয়েছে। এখন বেশ কয়েকদিন পিছিয়ে যাবে পেয়াজের হালি লাগাতে।
 
উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ জানান, বৃষ্টির কারনে পেয়াজের বীজ তলায় পানি জমেছে। প্রথম কাজ হবে বীজতলা হতে পানি বের করে দেওয়া। তা না হলে হালির ক্ষতি হবে। আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে শনিবার আবহাওয়া স্বাভাবিক হবে। সেই হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যেই পেয়াজের হালি লাগাতে পারবে পেয়াজ চাষীরা।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর