ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৬

ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা 
ফরিদপুর সিভিল সার্জনের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে  অবহিতকরণ সভা
অনুষ্ঠিত হয়। 
 
বৃহস্পতিবার বেলা ১১ টায় ফরিদপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় ফরিদপুরের সিভিল সার্জন ডা: মোঃ সিদ্দিকুর রহমান এর উপস্থিততে ও মেডিকেল অফিসার ডা আলামিন সারোয়ার এর সঞ্চালনায় উক্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ধারণা  প্রদান করেন মেডিকেল অফিসার ডা: আলামিন সরোয়ার।
 
ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডা সিদ্দিকুর রহমান জানান, আগামী ১২ ই ডিসেম্বর দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।  সেদিন  ফরিদপুর জেলার মোট ১৯৪৫টি টিকাদান কেন্দ্রে ৬থেকে ১১ মাস বয়সী ৪২৬৫৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী
২,৬২,০৫৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
 
তিনি আরো  জানান,   ফরিদপুরের ৯ উপজেলা,  ৬টি পৌরসভা, ৭৯টি ইউনিয়ন এবং ২৪০ টি ওয়ার্ডে  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় মোট শিশুর সংখ্যা ৩,০৪,৭১০ জন। এ কাজে ৩৮৯০ জন কর্মী, মাঠ পর্যায়ে ৫০৩ জন স্বাস্থ্যকর্মী, এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৭২ জন কর্মী অংশগ্রহণ করবেন।
 
মেডিকেল অফিসার ডা আলামিন সারোয়ার জানান,   স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ  পর্যায়ের সর্বমোট ৯৭৫ জন কর্মী, ২৯১৫ জন স্বাস্থ্যসেবী, এবং ৯টি জেলা পর্যায়ে তদারকি টিম, প্রথম সারির সুপারভাইজার ৩০৬ জন এবং  ৬৪ জন দ্বিতীয় শ্রেণীর সুপারভাইজার উক্ত ক্যাম্পেইন এর কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
 
এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর