নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০

নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে নানার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর জুলেখা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নবীনগর ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর ) দুপুর ২ টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এমপি টিলা এলাকার মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ উদ্যোগে ১২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুলেখা বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের সুজন মিয়ার মেয়ে।

সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ পরিদর্শক এসআই কাউসার মাতব্বর বিষয়টি নিশ্চিত করে জানান, সলিমগঞ্জ নৌ-পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল দীর্ঘ ১২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে এ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে তার নানা হান্নান মিয়ার বাড়িতে বেড়াতে আসে। গত সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১ টায় শিশুটি নানার বাড়ির পাশে মেঘনা নদীতে বড় বোনের সাথে গোসল করতে যায়। গোসলে নেমে ডুব দিয়ে আর ওপরে ওঠে আসতে পারেনি জুলেখা। স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের