পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার 

স্টাফ রিপোর্টার, পাবনা | ৪ ডিসেম্বর ২০২৩, ১৬:০৫

পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার 
পাবনার চাটমোহরে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
সোমবার (০৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পৌর সদরের দোলং মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়। 
 
তবে মৃত যুবকের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজাসহ পুলিশের অন্য সদস্যরা।
 
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, দোলং মহল্লার এলাকার একটি পরিত্যক্ত পুকুরে লাশ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। মৃত ওই যুবকের শরীরে কালো চেক শার্ট ও পরনে জিন্স প্যান্ট রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 
 
ওসি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর সবকিছু বলা যাবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর