নির্বাচন উৎসবমুখর না হলে কমিশনের বদনাম হবে : বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি | ৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১

নির্বাচন উৎসবমুখর না হলে কমিশনের বদনাম হবে : বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে এবং সময় যত ঘনিয়ে আসবে আরো ভালো হবে। উৎসবমুখর না হলে  নির্বাচন কমিশনের বদনাম হবে। তারা মর্যাদা হারাবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, তারা যদি দক্ষ হয় তাহলে নির্বাচন আরো জমে উঠবে। নির্বাচন হচ্ছে ভোটারদের। তারা যদি সুষ্ঠুভাবে ভোট দেয়।  ভোট কেন্দ্রে যায় তাহলে উৎসব মুখর পরিবেশ তৈরী হবে।
 
রোববার (৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তরে তিনি এসব কথা বলেন।
 
সুষ্ঠুভাবে ভোট হওয়ার আশংকা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কখনও কোন কিছু নিয়ে আশংকা করিনা। এখনও করছি না। আমি মোকাবেলা করতে পছন্দ করি। নির্বাচন সুষ্ঠু হতে পারে কিনা সেই জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীও দাঁড়িয়েছেন। ভোট কেন্দ্রে গিয়ে দেখা যাক ভোট কেমন হয় ?  
 
বিএনপি ছাড়া ভোট কেমন হবে এমন এক প্রশের উত্তরে তিনি বলেন, বিএনপি ভোটে আসতে পারাতো। তবে আসে নাই। এটা ভোটাররা দেখবে বিবেচনা করবে। রাজনীতিতে পাবলিকের প্রাধান্য থাকা দরকার। ভোটারদের প্রাধান্য থাকা দরকার। কে কি বললো কে আসলো তাতে কিছু যায় আসে না।  তার চাইতে ভোটারদের প্রাধান্য ও ভোটার কি করছে তার প্রাধান্য থাকা দরকার।  
 
গত দুটি নির্বাচনে আপনার মনোনয়নপত্র যাচাই বাছাইতে বাতিল হয়েছে এবার সহজেই গ্রহণ হলো এ বিষয়ে তিনি বলেন, সব সময় ষড়যন্ত্র থাকে। আমরা সব সময় উজান বেয়ে এসেছি।  পাকিস্তান আমলে বেয়েছি। বঙ্গবন্ধু নিহত হলে প্রতিবাদ করে তখনও বেয়েছি। এখনও বেয়ে চলেছি। তবে এবার প্রার্থীতা গৃহিত হওয়ায় আমার কর্মি সমর্থকরা খুশি।
 
এসময় কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন তার বড়ভাই সাবেক মন্ত্রী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ।
 
টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয়সহ সাতজন প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সবার মনোনয়পত্র বৈধ হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা