ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়ন বাতিল ফিরোজের, বৈধ একরামুজ্জামান

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়ন বাতিল ফিরোজের, বৈধ একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে।
রবিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসকের মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-১,২ ও ৩ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়। এতে মোট ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তাদের মধ্যে সদর আসনে আওয়ামী লীগের মনোনয়নবিমুখ স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও রয়েছেন। তার সমর্থনকারী শতকরা ১ ভাগ ভোটারের ১০ জনের ১ জনের স্বাক্ষর নেই। অন্যদিকে মনোনয়নপত্র বৈধ হয়েছে স্বতন্ত্র মনোনয়নপত্র জমাদানকারী বিএনপি চেয়ারপারসনের বহিস্কৃত উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামানের।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলম জানান, তাদের মধ্যে ৫ জনের সমর্থনকারী শতকরা ১ ভাগ ভোটারের তালিকা যাচাইয়ে সঠিক না পাওয়ায় এবং অন্য আরেকজনের আয়করের সমস্যার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। যাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় তারা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান,রুমা আক্তার ও এটি এম মনিরুজ্জামান সরকার। এ আসনে প্রতিদ্বন্দ্বীতার জন্যে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় তারা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহিস্কৃত উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান, আওয়ামী লীগের বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন, জাকের পার্টির মো: জাকির হোসেন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: ইসলাম উদ্দিন, জাতীয় পার্টির মো:শাহনুল করিম, ওয়ার্কার্স পার্টির মো: বকুল হোসেন।
২ আসনে ১১ জন প্রার্থীর সবার মনোনয়ন ঘোষণা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হচ্ছেন ফিরোজুর রহমান ওলিও, জহিরুল হক চৌধুরী ও কাজী জাহাঙ্গীর।

এ আসনে মনোনয়ন বৈধ হয়েছে আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৯জনের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের