দুর্গাপুরে সংসদ নির্বাচন উপলক্ষে  তৃণমূল আওয়ামী লীগের  মত বিনিময়  সভা

রাজেশ গৌড় | ২ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৪

দুর্গাপুরে সংসদ নির্বাচন উপলক্ষে  তৃণমূল আওয়ামী লীগের  মত বিনিময়  সভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহীর নির্বাচন উপলক্ষে তৃণমূল আওয়ামী লীগের এক মত বিনিময় সভা হয়েছে।  
 
শনিবার দুপুরে পৌর শহরের তেরীবাজারে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত  নেতাকর্মীদের উপস্থিতিতে এ মত বিনিময় সভা হয়।
 
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র আব্দুস ছালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের  উপ কমিটির সদস্য মোস্তফা জামান লিটন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ. ম. জয়নাল আবেদীন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি,  রেজাউল হাফিজ রেশিম,  বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক পৌর মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি স্বপন স্যানাল,  এমদাদুল হক খান, এডভোকেট মুজিবুর রহমান,  সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ আওয়ামী লীগ ও  অঙ্গ-সহযোগী  সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। 
 
মতবিনিময় সভায় বক্তারা বলেন,আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোশতাক আহমেদ রুহীর বিজয় সুনিশ্চিত করতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা