আশুলিয়ায় আখ ক্ষেতে পড়েছিল যুবকের রক্তাক্ত লাশ

সাভার  (ঢাকা) প্রতিনিধি | ১ ডিসেম্বর ২০২৩, ১৯:২২

ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
 
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভট্রাচার্যপাড়া এলাকার একটি আখ খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। 
 
স্থানীয়রা জানায়, সকালে আখ খেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে। মৃতদেহের মাথায়, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
আশুলিয়ার থানা উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তাকে কেউ নিয়ে এসে হত্যা করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
 
তিনি আরও বলেন, নিহতের পরিহিত জ্যাকেটের পকেটে একটি ম্যাচ,  একটি ব্লেড ও পাঁচ হাজার টাকা পাওয়া গেছে। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা