দীর্ঘ ১৫ বছর পর নতুন প্রার্থী: আ.লীগ ও জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি | ১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১

দীর্ঘ ১৫ বছর পর নতুন প্রার্থী: আ.লীগ ও জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিপুল উৎসাহের সঙ্গে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের দল থেকে মনোনয়ন জমা দিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।
 
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।
 
মনোনয়ন জমা দেওয়া উপলক্ষ্যে সকাল থেকে রৌমারি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হতে থাকেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে দুপুর ১ টার দিকে রৌমারি উপজেলা পরিষদের উদ্দেশ্যে বের হন বিপ্লব হাসান পলাশ। এসময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পরে দুপুর পৌনে ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।
 
এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, সাবেক আহ্বায়ক ফজলুল হক মণি, সাবেক সাধারণ সম্পাদক ও ১ নং সহ-সভাপতি রেজাউল করিম মিনু, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক খোকা মিয়া, রৌমারী যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি সিরাজুদ্দৌলা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলমসহ তিন উপজেলার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 
 
গত ২৬ নভেম্বর কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত মনোনয়নের তালিকায় বড় রকমের চমক দেখা যায়। এমপি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের পরিবর্তে মনোনয়ন পান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।
 
দলের পার্লামেন্টারি বোর্ডের কাছে জাকির হোসেন ও অধ্যাপক এম এ মতিনের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ করেছেন দলের অপরাপর মনোনয়ন প্রার্থী ও স্থানীয় নেতারা। এরই প্রেক্ষিতে এই পরিবর্তন কি-না তা নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জনে সরব এখন এই দুটি নির্বাচনী এলাকা।
 
দীর্ঘ ১৫ বছর পর নতুন প্রার্থী পাওয়ায় আওয়ামী লীগ ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা