স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিক্সন চৌধুরী

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ২৯ নভেম্বর ২০২৩, ১৯:৩১

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিক্সন চৌধুরী
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোননয় পত্র জমা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের পরপর ২ বারের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান নিক্সন চৌধুরী। 
 
বুধবার বিকেলে  জেলা প্রশাসক ও জেলা রির্টারনিং অফিসার মো. কামরুল আহসান তালুকদারের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
 
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নিক্সন চৌধুরী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিক্সন চৌধুরী বলেন, ‘কাজী জাফরউল্ল্যাহ আমার নির্বাচনী এলাকার ৩ থানায় ভোটে দেওলিয়া। ভোটে দেওলিয়া হয়ে এখন তিনি আমার নেতাকর্মীদের হামলা মামলার ভয় দেখিয়ে হুমকি দিচ্ছেন। তিনি বলে বেড়াচ্ছেন প্রশাসনের মাধ্যমে তিনি বিজয়ী হবেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিগত ২ টি নির্বাচনের মত এবারো আমার এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ, শান্তিপূর্ন নির্বাচন অনুষ্টিত হবে।
 
এর আগে, নিক্সন চৌধুরী অসংখ্য নেতাকর্মী নিয়ে ভাঙ্গা উপজেলা থেকে সদরপুর উপজেলা ও চরভদ্রাসন উপজেলা ঘুড়ে ফরিদপুর জেলা পরিষদ চত্বরে আসেন। সেখানে গাড়ি বহর রেখে পায়ে হেটে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন।
 
এসময় নিক্সন চৌধুরীর সাথে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট শাহেদীদ গামাল লিপু,  হামিরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের  এডভোকেট শামসুল আলম রাসেল,   সাবেক শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান  সহ ৩ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর