জনগনের ভালোবাসায় সিক্ত হলেন মোশতাক আহমেদ রুহী 

রাজেশ গৌড় | ২৯ নভেম্বর ২০২৩, ১৯:১৩

জনগনের ভালোবাসায় সিক্ত হলেন মোশতাক আহমেদ রুহী 
নেত্রকোনা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীকে বরণ করে নিয়েছে দুর্গাপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।
 
বুধবার বিকেলে দুর্গাপুর  উপজেলার প্রবেশমুখ রাস্তার দু’পাশে  হাজার হাজার সমর্থকরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা। 
 
পরে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের  দলীয় কার্যালয়ে আসলে মোশতাক আহমেদ রুহীকে  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী  সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 
 
এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।আপনাদের আস্থা ,বিশ্বাস ও ভালোবাসা ছিল বলেই আমি নৌকার মনোনয়ন পেয়েছি।  দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি। 
 
তিনি আরও বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখব। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায়  আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা