মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই শিক্ষার্থী পাশ করলো 

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি | ২৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৩

মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই শিক্ষার্থী পাশ করলো 
নেত্রকোনার দুর্গাপুরে মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই কুইন্টার ঘাগ্রা জিপিএ-৩.০০ পেয়েছে।
 
রবিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুইন্টার ঘাগ্রার বড় ভাই জাল সেং ঘাগ্রা।
 
আদিবাসী শিক্ষার্থী কুইন্টার ঘাগ্রা দুর্গাপুর পৌর শহরের আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। তার বাড়ি পার্শ্ববর্তী উপজেলার কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। বাবার নাম সিলভেস্টার ঘাগ্রা।
 
পরিবার সূত্রে জানা গেছে,১৭ আগস্ট কুইন্টার ঘাগ্রার এইচএসসি পরীক্ষা শুরু হয়। চলতি পরিক্ষার ২৭ আগস্ট সকালে কুইন্টারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিক্ষা ছিল। কিন্তু ওইদিনই ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার মা হেলিমা ঘাগ্রা। তাদের বাড়িজুড়ে যখন চলছিল আহাজারি। সেই সময় মায়ের লাশ বাড়িতে রেখে দুচোখে জল নিয়েই পরীক্ষার টেবিলে বসেছিল কুইন্টার ঘাগ্রা। পরে পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরলে মায়ের লাশ সমাধির কাজ সম্পন্ন করে পরিবার।
 
কুইন্টার ঘাগ্রা বলেন,আমার রেজাল্ট দেখে যেতে পারল না মা। রেজাল্ট তেমন ভালো হয়নি। তারপরও তাতে খুশি আছি।
 
বড় ভাই জাল সেং ঘাগ্রা বলেন,তার এই ফলাফলে আমরা খুশি হয়েছি। অনেক প্রতিকূলতার মধ্যেও পরীক্ষায় অংশ নিয়ে যা পেয়েছে ভালো করেছে সে। পরীক্ষার সময় মা মারা না গেলে হয়তো সে আরো ভালো করতে পারত।
 
এ প্রসঙ্গে আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের প্রভাষক নুর মোহাম্মদ বলেন,ছেলেটি অত্যন্ত ভালো। পরীক্ষা চলাকালে ওর মা মারা যান। সেদিন মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়। তারপরের বাকি পরিক্ষা গুলো সে খুবই হতাশা নিয়ে দিয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা