দুর্গাপুরে সাবেক এমপি রুহীর নির্দেশে অবরোধবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি | ২৬ নভেম্বর ২০২৩, ১৬:১৫

দুর্গাপুরে সাবেক এমপি রুহীর নির্দেশে অবরোধবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি
দেশব্যাপী হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীর নির্দেশে অবরোধ বিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 
 
রোববার সকালে  পৌর শহরের তেরীবাজার  থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান করে নেতাকর্মীরা। 
 
এ সময় এক অবরোধবিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ কর্মী ও যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আওয়ামী লীগ কমী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম. দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফেরদৌস সরকার,দূর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এদের প্রতিহত করতে আমরা মাঠে আছি। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে গত ২৯ অক্টোবর থেকে আমাদের নেতা রুহীর নির্দেশে রাজপথে অবস্থান করছি ।  আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা