চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে মাথা ফাটলো যাত্রীর

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৩ নভেম্বর ২০২৩, ০৭:৫৫

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে মাথা ফাটলো যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি ছোড়া পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, ট্রেনটি সদর উপজেলার পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকা অতিক্রমের সময় পাথর ছোড়ার ঘটনা ঘটে।

আহত যাত্রীর নাম-পরিচয় জানাতে পারেননি রেল পুলিশের এই কর্মকর্তা।

গত সপ্তাহে একই স্থানে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

ট্রেনের এক যাত্রীর বরাত দিয়ে এএসআই সাইফুল জানান, কালনী এক্সপ্রেস দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকার মাঝামাঝি আসার পর কয়েকজন যুবক দুদিক থেকে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করেন। এতে ট্রেনটির 'জ' কোচের সিটে বসে থাকা বৃদ্ধ এক যাত্রীর মাথায় আঘাত লাগে।

খবর পেয়ে ট্রেনটির অন্য কোচে থাকা এক চিকিৎসক ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে জানান তিনি।

পাথর ছোঁড়ার ঘটনায় ট্রেনটির যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

উল্লেখ্য, এই ট্রেনের পেছন দিকে একটি স্যালুন কোচ যুক্ত ছিল এবং ওই কোচে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছিলেন বলে নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।

জানা যায়, কালনী এক্সপ্রেস ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়া
স্টেশনে নির্ধারিত স্টপেজ নেই। ঢাকা-সিলেট রুটে নিয়মিত চলাচলকারী এই ট্রেনটি শুধু ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও আখাউড়ার আজমপুর রেলস্টেশনে থামে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের