ক্ষতিগ্রস্ত রেললাইনে গতি কমিয়ে চলছে ট্রেন

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২০ নভেম্বর ২০২৩, ১৮:৪৯

ক্ষতিগ্রস্ত রেললাইনে গতি কমিয়ে চলছে ট্রেন

মালবাহী কনটেইনার ট্রেনের গতি বেশি থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্ত কমিটির সদস্যরা। কাঠের স্লিপারগুলো পরিবর্তন না করা পর্যন্ত দুর্ঘটনার ফলে রেললাইনের ক্ষতিগ্রস্ত ওই এলাকা দিয়ে সব ট্রেনকে ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জসিম উদ্দিন বলেন, জেলা শহরের কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকার আউটার সিগন্যাল থেকে রেলস্টেশন পর্যন্ত সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে চলবে। নতুন রেললাইন বসানো হয়েছে। সেখানে আজ সোমবার সকাল থেকে আবারও রেলের লোকজন কাজ শুরু করেছেন। কাজ শেষ হলে সব ট্রেন আগের গতিতে চলবে।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লেভেল ক্রসিং এলাকার পূর্ব দিকের আউটারে কলেজপাড়া এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে স্লিপার ঘেঁষে ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পর্যন্ত এগিয়ে যায়। এতে রেললাইনের অনেক স্লিপার ভেঙে গেছে। ফিশপ্লেট ও ক্লিপ সরে রেললাইন বেঁকে যায়। সাড়ে ১০ ঘণ্টা পর গতকাল সন্ধ্যা সাতটার দিকে মালবাহী কনটেইনার ট্রেনের পেছনের লাইনচ্যুত বগির চারটি চাকা উদ্ধার করে লাইনে তোলা হয়। আর ১৪ ঘণ্টা পর ঢাকামুখী আপলাইন স্বাভাবিক হয়। এর আগপর্যন্ত চট্টগ্রামমুখী লাইন (ডাউনলাইন) দিয়ে সব ট্রেন চলাচল করে। এতে সব ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

এ দুর্ঘটনার ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রেনটি লেভেল ক্রসিং এলাকার পূর্ব দিকের কলেজপাড়া এলাকা দ্রুতগতিতে অতিক্রম করেছে। ২৭ থেকে ৩১ নম্বর পাঁচটি বগির চাকাগুলো রেললাইন, স্লিপার ও পাথরের সঙ্গে লেগে চলছিল। এতে সেখানো ধুলা উড়ছিল। পেছনের ৩১ নম্বর বগি ও গার্ডব্রেক হেলেদুলে চলছিল।

নাম প্রকাশ না করার শর্তে রেলের এক কর্মকর্তা বলেন, মালবাহী ট্রেনটি ৪৭ কিলোমিটার গতিতে লেভেল ক্রসিংয়ের আউটারের কলেজপাড়া এলাকা অতিক্রম করে। এই এলাকা অতিক্রম করার সময় আন্তনগর ট্রেনের গতি সর্বোচ্চ ৪২ কিলোমিটার থাকার কথা।

মালবাহী কনটেইনার ট্রেনের লোকোমোটিভ মাস্টার (চালক) মোহাম্মদ নুরুন নবী গতকাল বলেছিলেন, রেলস্টেশন এলাকার ভেতরে ঢোকার সময় মালবাহী ট্রেনের গতি ৩০ কিলোমিটার ছিল। ৩১ নম্বর বগি লাইনচ্যুত হয়। পেছনে ধুলা দেখতে পেয়ে গার্ডব্রেকে থাকা পরিচালকের কথায় ট্রেন থামান বলে জানান তিনি।

দুর্ঘটনার পর রেলওয়ের করা তদন্ত কমিটির সদস্য ও আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান আহমেদ বলেন, গতি বেশি থাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাঠের স্লিপার পরিবর্তন করে নতুন স্লিপার না লাগানো পর্যন্ত রেললাইনের ক্ষতিগ্রস্ত এলাকা দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। স্লিপার পরিবর্তনের পর ট্রেন আগের নিয়মে চলবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের