ফরিদপুরে শিক্ষার্থী তুরাগ হত্যার রহস্য উৎঘাটনসহ মামলার ৩ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ১৯ নভেম্বর ২০২৩, ১৫:১৫

ফরিদপুরে শিক্ষার্থী তুরাগ হত্যার রহস্য উৎঘাটনসহ মামলার ৩ আসামী গ্রেফতার
ফরিদপুরে কলেজ শিক্ষার্থী তুরাগ হত্যাকান্ডের রহস্য উৎঘাটনসহ তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
আসামীরা হলেন: শহরের অম্বিকাপুর গ্রামের নুরুল ইসলামের দুই ছেলে কালা রাজন ও মোঃ সাজন, এবং পশ্চিম ভাসানচর গ্রামের আব্দুস ছালাম শেখের ছেলে জুয়েল শেখ।
 
রবিবার দুপুরে  জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং এ কথা জানান পুলিশ সুপার মোঃ শাহজাহান।
পুলিশ সুপার জানান, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টায় জেলা শহরে অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুরে একটি মেহগনি বাগান থেকে সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান তুরাগ কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এসময় হত্যাকারীরা তার হাত কেটে নিয়ে যায় ও উল্লাস করে। এই ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বাদি হয়ে ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। 
 
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে আসামী জুয়েল কে রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে অপর আসামী দুই ভাইকে রাত দেড়টার দিকে গাজীপুর কোনাবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় অপর পলাতক আসামী শাহিনের বাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি রাম দা উদ্ধার করে পুলিশ।
 
মাদকের কারবার ও টাকা পয়সা ভাগাভাগি নিয়ে মামলার পলাতক আসামী তুষারের সাথে নিহত তুরাগের দীর্ঘ দিনের বিরোধ ছিল। এছাড়া এবছর শুরুর দিকে তুরাগ এই মাদক ব্যবসার লেনদেন নিয়ে তুষার কে কুপিয়ে জখম করে। এরই প্রতিশোধ নিতে তুরাগ কে হত্যার পরিকল্পনা করে তারা। তার কয়েক মাস পরে কৌশলে ডেকে নিয়ে তুরাগ কে ঐ দিন হত্যা করে। 
 
আটককৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার সাথে জড়িত বলে স্বীকার করে। পরে তাদের কে আদালতে পাঠানো হয়। এছাড়া অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলমান বলেও জানান এই কর্মকর্তা।
 
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সালাউদ্দিন আহমেদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এ, জলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর