ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৬ নভেম্বর ২০২৩, ২০:০৩

ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে, চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আব্দুল খালেক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগের তাজুল ইসলামের ছেলে এবং তিনি অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে একটি খালি অ্যাম্বুলেন্স মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিজয়নগরের বীরপাশা নামক এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘাতক ট্রাক আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের