তফসিল ঘোষণা উপলক্ষে

ফরিদপুরে আওয়ামী লীগের ‌ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ১৫ নভেম্বর ২০২৩, ২২:১২

তফসিল ঘোষণা উপলক্ষে ফরিদপুরে আওয়ামী লীগের ‌ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ  সহযোগী সংগঠনের যৌথ  উদ্যোগে  আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
 
 বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচনী তপশিল ঘোষণা হবার পরে তফশিলকে স্বাগত জানিয়ে ‌ আনন্দ মিছিল করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।
 
জেলা আওয়ামী লীগের  সভাপতি শামীম হকের সভাপতিত্বে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগ অফিস কার্যালয় হতে এক আনন্দ শোভাযাত্রা ‌ শহরের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 
ফরিদপুর ‌ জেলা আওয়ামী লীগের সভাপতি ‌ শামীম হকের সভাপতিত্বে ‌ বক্তব্য রাখেন ‌ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।
 
পথ সভায় বক্তারা  সংবিধান  অনুযায়ী তফসিল ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  
 
বক্তারা পথসভায়  জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটা প্রাণবন্ত নির্বাচন হবে সবাই সেটা প্রত্যাশা করে। তাই ‌ প্রত্যেকটি দলকে ‌ নির্বাচনে অংশগ্রহণ করার ‌ আহ্বান জানানো হয়।
 
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে এতে কোন সন্দেহ নেই। আওয়ামী লীগ যাকে মনোয়ন দিবেন তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর