মোহনা টিভির ১৪ বছরে পথচলা উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ১১ নভেম্বর ২০২৩, ২১:১৯

মোহনা টিভির ১৪ বছরে পথচলা উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভি র ১৪ বছরের পথ চলা উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। মোহনা টিভির দর্শক ফোরামের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
মোহনা টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি আশীষ পোদ্দার বিমানের সভাপতিত্বে এবং বর্ষা পোদ্দার এর সঞ্চালনায়  ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন (অর্থ ও প্রশাসন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
 
 অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য-লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, সিনিয়র সাংবাদিক নাজিম বকাউল প্রমুখ। 
 
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্যাটেলাইট টিভির মধ্যে মোহনা টিভি একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে। মোহনা টিভি মুক্তিযুদ্ধের কথা বলে । দেশের কথা বলে। সাধারণ মানুষের কথা বলে।আর তাই তাদের পরিবেশিত খবর বিনোদন এবং  মান সম্মত অনুষ্ঠান সকল শ্রেণীর দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছে।
 
বক্তারা আগামী দিনে মোহনা টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
 
অনুষ্ঠানে পরবর্তী পর্বে বাউল সংগীত পরিবেশন করেন বাউল পাগলা বাবলু খান। এরপর কেক কাটা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন শ্রেণীপেশার  ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর