টাঙ্গাইলে  মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কৃষকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি | ৮ নভেম্বর ২০২৩, ১৯:৫৯

টাঙ্গাইলে  মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শের আলী (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৮  নভেম্বর) দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ গ্রামের আতরাইল বিলে এ ঘটনা ঘটে। 
নিহত শের আলী তিরঞ্চ মধ্যপাড়ার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে।
 
ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন  জানান,কৃষক শেরআলী প্রতিদিনের মতন ফজরের নামাজ শেষ করে নৌকায়  মাছ ধরার জাল নিয়ে আতরাইল বিলে যায়। সকালের নাস্তার বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে।
বেলা দেড়টা’র দিকে নিহতের ছোটভাই নৌকা নিয়ে বিলে গেলে তার ভাইয়ের নৌকা ও ব্যবহারের গামছা দেখতে পায়। এসময় লোকজন নিয়ে গিয়ে নিহতের লাশ শনাক্ত ও উদ্ধার করে।
 
বাসাইল পিডিবি’র দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন ,এ বিষয়ে আমাকে কেউ কোন তথ্য দেয়নি,এটি পিডিবি’র সংযোগ কিনা এবিষয়ে আমি কনফিউজড ।খোঁজ নিয়ে আমি এবিষয়ে বক্তব্য দেবো। 
 
বাসাইল থানার তদন্ত কর্মকর্তা(ওসি) আবু হানিফ সরকার বলেন,নিহতের পরিবারের এই বিষয়ে কোন অভিযোগ নেই।কোন মামলা দায়ের করা হয়নি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা