ফরিদপুরে অবরোধে  গণপরিবহন চালানোর  নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রশাসনের

স্টাফ রিপোর্টার,  ফরিদপুর | ৬ নভেম্বর ২০২৩, ২০:৪০

ফরিদপুরে অবরোধে  গণপরিবহন চালানোর  নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রশাসনের
হরতাল-অবরোধসহ যেকোনো পরিস্থিতিতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রশাসন সংশ্লিষ্টরা।
 
সোমবার  জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ এ কনফারেন্স কক্ষে মতবিনিময় সভায় এ আশ্বাস দেয়া হয়।
 
ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
 
এসময় হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, র‌্যাব- ১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আখতার, ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন (১০৫৫) এর সভাপতি যুবায়ের জাকির, শ্রমিক লীগ  জেলা শাখার সভাপতি গোলাম মো. নাছির, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি খন্দকার আবদুর রাশেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে উপস্থিত গণপরিবহন সংশ্লিষ্ঠ কয়েকশত মালিক ও শ্রমিকরা দাড়িয়ে থাকা পরিবহনে আগুন দেয়ার তথ্য উল্লেখ করে শংকা প্রকাশ করেন। তারা বাস-ট্রাকসহ গণপরিবহন ও সংশ্লিষ্ট পরিচালনাকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।
 
এদিকে প্রশাসন সংশ্লিষ্টরা আগামী দিনে যে কোনো ধরণের ঘটনা প্রতিরোধে ভুমিকা নেয়া সহ কেউ অনাকাঙ্খিত ঘটনা ঘটালে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে হলেও তাকে আইনের আওয়ায় আনার ঘোষনা দেয়া হয়।
 
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, প্রতিদিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা কাজ করবেন। যেখানে সমস্যা মনে করবেন আমাদের জানালে সেখানেই নিরাপত্তা দেয়া হবে।  জেলা ও উপজেলা সদরের মহাসড়ক-সড়কে পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে। 
 
 ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান জানান, ফরিদপুরে কেউ কোনো যানবাহনে কোনো ধরণের নাশকতা ঘটানোর চেষ্ট করলে কঠিন পরিনতি ভোগ করতে হবে।  নাশকতা করলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। ফরিদপুরকে শতভাগ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
 
 মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, আপনারা নির্দিধায় রাস্তায় বের হয়ে পড়েন, সড়কে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবে হাইওয়ে পুলিশ। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর