কিশোরগঞ্জের ইটনায় ৫১০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৬ নভেম্বর ২০২৩, ১৫:৪৬

কিশোরগঞ্জের ইটনায় ৫১০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কিশোরগঞ্জের ইটনায় ৫১০ পিস ইয়াবাসহ  চুন্নু মিয়া (৬০) ও দেলোয়ারা বেগম (৫৫) নামের স্বামী স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ নভেম্বর) বিকালে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে এক অভিযান পরিচালনা করে  তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নূরপুর গ্রামের চুন্নু মিয়া (৬০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫)।

পুলিশ জানায়  চুন্নু মিয়া ও দেলোয়ারা বেগমের ছেলেরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ছেলেদের পাশাপাশি এক পর্যায়ে তারাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী সংবাদ মাধ্যমকে জানান, নূরপুর গ্রামের শ্যামল মিয়া (৩৮) এবং তার বাবা চুন্নু মিয়া, মা দেলোয়ারা বেগম ও স্ত্রী রুবি আক্তার (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। 

রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো এবং তাদের হেফাজতে থাকা ৫১০ পিস ইয়াবা সহ চুন্নু মিয়া ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল ও তার স্ত্রী রুবি আক্তার পালিয়ে যায়। এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রহিয়াছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা