কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পুলিশ কর্তৃক ৪৮ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার ১

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৫ নভেম্বর ২০২৩, ১৬:১০

কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পুলিশ কর্তৃক ৪৮ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার ১
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ মনির হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৮ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (২২) সিলেট জেলার গোয়াইনঘাট থানার ছৈলাখ (অষ্টম খন্ড) এলাকার মৃত আঃ ছালামের ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নি:) মোঃ নজরুল ইসলাম  সঙ্গীয় অফিসার-ফোর্সের রবিবার  ০৫ নভেম্বর ভোর ০৫.২০ মিনিটের সময় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (২২) কে একটি  ট্রাক (রেজিস্ট্রেশন নাম্বার -ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১০)সহ গ্রেফতার করে।
 
এ সময় মনির হোসেনের হেফাজতে থাকা উক্ত ট্রাক তল্লাশী করে সর্বমোট ৪৮(আটচল্লিশ) বোতল বিদেশি মদ  উদ্ধার করে ভোর ০৫.৫৫  মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে। 
 
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর  বিরুদ্ধে  ভৈরব  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ