টাঙ্গাইলে অটো চালক হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি | ৩ নভেম্বর ২০২৩, ১৭:৪৬

টাঙ্গাইলে অটো চালক হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের সখিপুরে ওড়নার কাপড় দিয়ে হাত পা হাত ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর)সখিপুরে অটোচালক আমিনুল হত্যা মামলার আসামি শনাক্ত করে দ্রুত আসামি ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সার্বিক তত্ত্বাবধানে হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিবরণ অনুসারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে সখিপুর থানার ইনস্পেক্টর সালাউদ্দিন( তদন্ত)এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে ঢাকা কাশিমপুর গাজীপুর ঢালাইসিটি এলাকা থেকে লালমনিরহাট কালীগঞ্জ থানার গোপালরায় গ্রামের মনিরুল হোসেনের স্ত্রী শরিফা(৩৬)কে গ্রেপ্তার করে।
শরিফার তথ্যমতে,পিরোজপুর কাউখালী থানার হোগলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে বাহার(৫৭)হোসেন কাজলকে, টাঙ্গাইল সখিপুর উপজেলার শান্তিনগর রকমানের এলাকার আ:রহমানের ছেলে মো:খোকন মিয়া(৩৬)কে ঢাকা আশুলিয়া কুরগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে নরসিংদী শিবপুর উপজেলার দত্ত গাও ভিটিপাড়া সালামত খাঁর ছেলে মোকলেসুর রহমান মুকুল(৫৪)কে গাজীপুর কাশিমপুর ল্যাবওয়ান হসপিটালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য : টাঙ্গাইলের সখিপুরে (২৯ অক্টোবর) কালমেঘা বেলতলী এলাকায় জঙ্গলের ভিতর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৩ নভেম্বর (শুক্রবার) ১০:৩০ মিনিটে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রেস কনফারেন্সে জানান,আলোচিত হত্যা মামলার আসামিরা পূর্বে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। তিনি আরও বলেন, চুরি -ছিনতাইয়ের বিষয়টি কারাগারে বসেই তারা পরিকল্পনা করে। ধৃত আসামিদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা