ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ২ নভেম্বর ২০২৩, ১৮:১৫

ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড
ফরিদপুরে মা’কে হত্যার দায়ে ছেলে আক্কাস শেখ কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
 
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আক্কাস শেখ (৩০) ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার মোজাহার শেখের ছেলে। রায় ঘোষনার সময় আক্কাস শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
 
জানা যায়, ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার বাসিন্দা মোজাহার শেখের ছেলে আক্কাস শেখ (৩০) দীর্ঘদিন যাবত মাদক সেবন করতো। নিজে কোনো কাজ করতো না, মাদক কেনার জন্য তার পিতা-মাতার কাছ থেকে টাকা নিতো। টাকা না দিলেই তাদের মারপিট করতো। মাদক সেবনের দায়ে পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। জামিনে বের হয়ে এসে আবার টাকার জন্য চাপ সৃষ্টি করে।
 
গত ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে আক্কাস শেখ তার মা আমেনা বেগমের (৫০) কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। মা আমেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্কাস উত্তেজিত হয়ে আমেনা বেগমের মাথায় কাঠের বাটাম এবং পরে দা দিয়ে কুপিয়ে জখম করে।
 
পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আমেনা বেগম মারা যান। এঘটনায় আক্কাস শেখের পিতা মোজাহার শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর