হরতালে মাঠে থাকবে জেলা ছাত্রলীগ

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  | ২৮ অক্টোবর ২০২৩, ২১:৫৪

হরতালে মাঠে থাকবে জেলা ছাত্রলীগ
রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। সেই হরতালে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে থাকার ঘোষণা দিয়েছে জেলা ছাত্রলীগ।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সময় ট্রিবিউনকে এই কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।

তিনি জানান, দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে বিএনপি। তারা আগামীকাল হরতাল ডেকেছে। তারা রাজধানীতে যে সন্ত্রাসী কার্যকলাপ দেখিয়েছে তাতে সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও জানান, আগামীকাল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের প্রতিটি মোড়ে অবস্থান করবে। ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপি ও তাদের সহযোগীদের কোনো অবস্থাতে জায়গা হবে না। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।

এদিকে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে বিএনপির অগ্নিসন্ত্রাস অরাজকতার প্রতিবাদে একটি ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। এছাড়াও বিকেলে একই প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের