ডিবি পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, কথিত তিন সাংবাদিক গ্রেপ্তার

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ২৫ অক্টোবর ২০২৩, ১৮:৫০

ডিবি পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, কথিত তিন সাংবাদিক গ্রেপ্তার

ঢাকার অতি নিকটেই সাভারের আশুলিয়া ডিবি পুলিশ পরিচয়ে এক দোকানির ট্রেড লাইসেন্স আছে কি না দেখতে চায় গ্রেপ্তারকৃতরা, পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। ভুক্তভোগীর সন্দেহ হলে পরিচয় যানতে তালবাহানা শুরু কর। অভিযোগে তিন কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেণ্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মো. আমিনুল ইসলাম (৪৫), ফরিদপুর জেলার সালথা থানার মো. শামীম (৪৫) ও আশুলিয়ার ইয়ারপুর মণ্ডলপাড়া এলাকার মো. কাহিরুল ইসলাম ওরফে খাইরুল (৪৫)।

ভুক্তভোগী হলেন- আশুলিয়ার গাজিরচট সোনিয়া মার্কেট এলাকার ইলেকট্রনিক মেকানিক মফিজ শেখ (৫৫)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আবু ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এজাহার থেকে জানা যায়, গত সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয়ে ভুক্তভোগীর দোকানে গিয়ে ট্রেড লাইসেন্স আছে কি না দেখতে চায় গ্রেপ্তারকৃতরা। পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। কথাবার্তায় সন্দেহ হলে চাঁদার টাকা পরদিন মঙ্গলবার দেবেন বলেন ভুক্তভোগী। 

পরে সেদিন ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করলে ভুক্তভোগী তাদের পরিচয়পত্র দেখতে চান।

পরে পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে র‍্যাবের টহল দলের কাছে তুলে দেন ভুক্তভোগী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছিল। পরে দাবীকৃত টাকা নিতে এলে তাদের আটক করা হয়। আসামিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছি। তাদের সাংবাদিক পরিচয়ের আড়ালে অপকর্ম করার তথ্যও পেয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা