ফরিদপুরে প্রবাসীর বাড়ীসহ একাধিক ডাকাতির ঘটনায় ৩ জন আটক

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ২২ অক্টোবর ২০২৩, ১৬:১০

ফরিদপুরে প্রবাসীর বাড়ীসহ একাধিক ডাকাতির ঘটনায় ৩ জন আটক
ফরিদপুরে কাতার প্রবাসীর বাড়ীতে সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনাসহ একাধিক ডাকাতির সাথে জড়িত এক নারীসহ দুই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার দুপুরে জেলা ‍পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং এর বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার।
 
সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মো: শাহজাহান জানান, গত ২৭ সেপ্টেম্বর শহরের তাম্বুলখানা এলাকায় রাত পৌনে দুটার দিকে কাতার প্রবাসী চাঁন মিয়ার বাড়িতে ৭ জন ডাকাত দলের সদস্যরা গ্রিল কেটে ডাকাতি করে। বাড়ীর সকলকে জিম্মি করে কানের দুল, চুড়ি, চেইন, আংটিসহ বেশ কিছু স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট এবং নগদ অর্থসহ প্রায় ৮ লক্ষ টাকার মত লুট করে। তদন্ত করে ও প্রযুক্তির মাধ্যমে  আসামীদের চিহ্নিত করা হয়। এই ঘটনায় গত কাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের গোয়ালচামট ওয়ারলেস পাড়া থেকে ডাকাত দলের সদস্য স্বামী-স্ত্রী শহিদুল ইসলাম(৪০) ও মিনু আক্তার ওরফে শারমিন(৩৮) কে ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
 
এসময় তাদের দেয়া তথ্য মতে, সালথা উপজেলার ভাওয়াল গ্রাম থেকে আরিফ মাতুব্বর(৩০) নামের অপর আসামীকে গ্রেফতার করে পুলিশ। আসামী শহিদুল ও আরিফ শালা-দুলাভাই বলে জানা যায়।  আসামীদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি হাওয়ায় সেভেন-এ মডেলের মোবাইল ফোন সেট, প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরার ডিভিয়ার মেশিন, ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, গ্রীল কাটার, সেলাই রেঞ্জ, বেনা উদ্ধার করা হয়।
 
এই কর্মকর্তা আরো জানান, আটক ব্যক্তিরা গত ১৪ সেপ্টম্বর নগরকান্দা থানা এলাকাতেও ডাকাতি করেছে। বাগেরহাট জেলার মোল্লার হাট, নারায়নগঞ্জ জেরার রুপগঞ্জ ও ঢাকার খিলগাও এলাকার একটি বাড়িতে ডাকাতি করেছে। এছাড়া আসামীদের চক্রটি দেশের বিভিন্ন জেলাতেও তারা ডাকাতি করেছে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে বলে জানানো হয়। অন্যান্য আসামীদের ধরতে অভিযান চলছে।
 
এসময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো: সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা এম.এ. জলিলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকটিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।
 
পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহনসহ আটক আসামীদের ফরিদপুর আদালতে পাঠানো হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর