পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো

দাদন ব্যবসায়ী বানানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২৩, ১৭:০৬

দাদন ব্যবসায়ী বানানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাইবান্ধা পৌর শহরের গোবিন্দপুরের রোস্তম আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রোস্তম আলী।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রোস্তম আলী।  তিনি জানান,  তিনি সহ শ্রী বিদ্যুত কুমার রায়, আলমগীর হোসেন, এসএম তৌফিকুল ইসলামের সাথে জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা শুরু করে। ব্যবসার সব হিসাব শ্রী বিদ্যুত কুমার রায় পরিচালনা করতো। বিদ্যুত কুমার রায় গাইবান্ধা পৌরসভাধীন সুন্দরজাহান মোড়ের এতিমখানার পিছনে প্রায় ৬৮ শতাংশ জমি ক্রয় করার কথা বলে ব্যাংকের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা গ্রহন করে। 
 
রোস্তম আলীর ভাগের জমির বায়না দলিল বিদ্যুত তাকে প্রদান না করে বিভিন্ন রকম তালবাহানা শুরু করে। বিষয়টি রোস্তম আলী  জানতে পারলে বিদ্যুতকে চাপ সৃষ্টি করতে থাকে।  
পরবর্তীতে স্থানীয় শালিস বসলে বিদ্যুত রোস্তম আলীকে টাকা প্রদান করতে অস্বীকার করে এবং নানা রকম হুমকি দেয়।
 
 উক্ত বিষয়ে রোস্তম আলী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে ক্ষীপ্ত হয়ে বিদ্যুত কুখ্যাত দাদন ব্যবসায়ী ও মিথ্যা অপপ্রচার করে সংবাদ সম্মেলন করে রোস্তম আলীর বিরুদ্ধে । 
 
বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে রোস্তম আলীর উক্ত সংবাদ সম্মেলনের  প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করে। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা