টাঙ্গাইলে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২৩, ১৫:৩৬

টাঙ্গাইলে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে অর্থ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, জাপা নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দু’টি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ওসি আরও জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়। মামলা দুটিই ঢাকার আদালতে করা। ওই দুই মামলায় তিনি সাজা প্রাপ্ত ছিলেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কাজী আশরাফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দুইবার টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সখীপুর উপজেলা থেকে উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা