নরসিংদীতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা  

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি  | ২০ অক্টোবর ২০২৩, ২০:০৪

নরসিংদীতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা  
নরসিংদীর শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কাজী মইন (২৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছেন বেলায়েত নামে এক দুষ্কৃতকারী।
 
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের নিহত মইনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে কাজী আরিফুল ইসলাম হানিফ মাস্টার এর ছেলে।
 
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে মইন স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তার ছোট মেয়েকে নিয়ে নিজ বাড়ীতে আসার পথে একই গ্রামের বেলায়েত হোসেন তার পকেটে সিগারেটের জন্য হাত দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি স্থানীয় লোকজন মীমাংসা করে দেন।
 
বিষয়টি বেলায়েত সহজভাবে মেনে নিতে না পেরে ক্ষুদ্ধ হয়ে বেলা দেড়টার দিকে মইনের বাড়ীতে ঢুকে নিজ ঘরের আঙিনায় মইনকে একাপেয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে তার ডাক-চিৎকারে পাশের ঘর থেকে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় পরে থাকতে দেখে তার মায়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা এসে দেখেন ঘটনাস্থলেই মইনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন শিবপুর মডেল থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 
 
এ বিষয়ে শিবপুর সার্কেল মেজবাহ উদ্দিন জানান, হত্যার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা