ফিরোজ মিয়া সরকারি কলেজে নবীন বরণ

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৯ অক্টোবর ২০২৩, ১৮:৪১

ফিরোজ মিয়া সরকারি কলেজে নবীন বরণ

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হলো ফিরোজ মিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষ করে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।

সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

ফিরোজ মিয়া সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ও নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক মো. এমদাদুল হক  ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-  ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাফি উদ্দিন আহম্মদ।

প্রভাষক (বাংলা) আশরাফুল আজিজ ও প্রভাষক (ইতিহাস) মেহেরুন্নেছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজ উপাধ্যক্ষ আহম্মদউল্লাহ খন্দকার, বিভাগীয় প্রধান (হিসাব বিজ্ঞান) সহকারি অধ্যাপক মোঃ শামসুল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক (সমাজবিজ্ঞান) শরীফুল ইসলাম, বিভাগীয় প্রধান (বাংলা) সহকারি অধ্যাপক খন্দকার মামুন অর রশিদ,বিভাগীয় প্রধান (ইতিহাস) প্রভাষক মনজুয়ারা বেগম, শিক্ষার্থী(ইতিহাস) শান্তা আক্তার,
শিক্ষার্থী(ব্যবস্থাপনা)পায়েল দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। এসময় তাদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে কলেজ কর্তৃপক্ষ।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. সাফি উদ্দিন আহম্মদ বলেন, ফিরোজ মিয়া সরকারি কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা