বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ১৯ অক্টোবর ২০২৩, ১৪:০৬

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ছোট সন্তান শেখ রাসেল এর ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস  উপলক্ষে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে  দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। 
 
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ছাত্রলীগের   আয়োজনে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।  এসময় ফরিদপুর মেডিকেল কলেজ এর  অধ্যক্ষ ডা মো মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 
 
এছাড়া অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি  মাশতুরা মোশাররফ ঐষিকা ও সাধারণ সম্পাদক  ইমরুল হাসান জীম। 
 
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড এ শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়। 
 
এছাড়া অধ্যক্ষ ডা মো মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়ে  ফরিদপুর বনলতা সিনেমা হলে বাঙ্গালী জাতির জনকের বায়োপিকটি  'মুজিব: একটি জাতির রূপকার ' শীর্ষক সিনেমাটি  উপভোগ করার জন্য আসেন। 
 
প্রদর্শনী  শেষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয় ।
 
 এ সময় সিনেমা হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এর  অধ্যক্ষ অধ্যাপক ডা মো মোস্তাফিজুর রহমান এবং শিক্ষক সমিতির সভাপতি ও  সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা রতন কুমার সাহা সহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন ।  
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর