বৈদ্যুতিক মিটার চুরি, অবশেষে টাকা নিয়ে ফেরত দিল মিটার 

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১৭:০৬

বৈদ্যুতিক মিটার চুরি, অবশেষে টাকা নিয়ে ফেরত দিল মিটার 
খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ সুযোগ বুঝে বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যাওয়া হয়। এরপর ভুক্তভোগী যাতে যোগাযোগ করতে পারে এজন্য ঘটনাস্থলে বিশেষ কায়দায় নিজের মোবাইল নম্বর রেখে যায় চোর। ওই নম্বরে ভুক্তভোগী পরে ফোন করলে ইচ্ছে মতো টাকা দাবি করতে থাকে চোর। ভোগান্তি এড়াতে ভুক্তভোগী ওই চোরের মোবাইলে বিকাশের মাধ্যমে দাবিকৃত টাকা পাঠালেই চুরিকৃত মালামাল একটি নির্দিষ্ট স্থানে ফেলে রেখে যায় সেই চোর।
 
এমন অদ্ভুত ঘটনার শিকার হয়েছেন সাভারে আশুলিয়ার বাদশা মিয়া নামে একটি প্রিন্টিং কারখানার মালিক।
 
তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুত অফিসার হাউজিংয়ে গ্রীন প্ল্যান প্রিন্ট এন্ড এক্সেসরিজ নামে একটি কারখানার স্বত্বাধিকারী। 
 
ভুক্তভোগী বাদশা মিয়া বলেন, সোমবার রাত ৩ টার দিকে কারখানার সামনে বাইরের দেয়াল থেকে মিটারটা চুরি হয়ে গেছে। পরে আজ সকালে এসে দেখি ওই জায়গায় পলিথিনে মোড়ানো একটি কাগজে মোবাইল নম্বর লেখা। তখন ওই নম্বরে অনেকবার ফোন করলেও কেউ ধরেনি। পরে সকাল ১০টার দিকে চোর নিজেই ফোন দিয়েছে। এসময় ১০ হাজার টাকা দাবি করে চোর। পরে ৫ হাজার টাকায় রাজি হয় চোর। দাবিমত ওই টাকা চোরের বিকাশ নম্বরে পাঠালে পাশের এলাকায় একটি ভবনের পাশে বস্তার নিচে মিটারটি রেখে যায় সে। এক বছর আগেও আমি এভাবে ৫ হাজার টাকা দিয়ে আমার চুরি যাওয়া একটি মিটার উদ্ধার করেছি। 
 
তিনি আরও বলেন, তবে চোর আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। সে বলেছে, ভাই আমার পেশাই এটা। আপনার জিনিস প্রয়োজন হলে টাকা পাঠান। আমি কথা দিয়ে রাখি। 
 
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান গাজী বলেন, বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় আজ থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা