খুলনায় ভুয়া দাঁতের ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৬ জুলাই ২০২৩, ১৭:৪৯

সংগৃহীত ছবি

ডেন্টিস পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অপরাধে ভুয়া ডাক্তার রাজেশ কুমার ঢালীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাল আদালত।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন আদালত পরিচালনা করেন।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় নগরীর নিরালার মোড়ে স্কলার ডেন্টাল কেয়ারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাদিয়া মনোয়ারাসহ আনসার ব্যাটেলিয়নের সদস্যরা সহায়তা করেন।

আদালত সূত্রে জানা যায়, রাজেশ কুমার ঢালী দাঁতের চিকিৎসার উপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। কিন্তু তিনি নামের পাশে বিভিন্ন রকম ডিগ্রি লিখে চিকিৎসা দিয়ে চলেছেন। সে কারণে তার চেম্বারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ডা. সাদিয়া জানান, এই ভ্রাম্যমাণ আদালতে ওঠে আসা রাজেশ কুমার ঢালী তার নামের সঙ্গে যে সব চিকিৎসা সেবা তিনি দিচ্ছেন, সেই চিকিৎসা দেওয়ার যোগ্যতা তার নেই। এই বাহারী রকমে ডিগ্রি ব্যবহার করে দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা