বিকল লরিতে অটোরিকশার ধাক্কা, নিহত ২

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৪ জুলাই ২০২৩, ১৭:১৯

ফাইল ছবি

দাঁড়িয়ে থাকা বিকল লরির পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফেনী-পরশুরাম সড়কের পুরাতন মুন্সিরহাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার পূর্বঘনিয়া মোড়া এলাকার বাসিন্দা এয়ার আহমদ (৭০) এবং পরশুরামের মালিপাথর এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৪০)।

জানা যায়, ইঞ্জিনে সমস্যা হওয়ায় একটি লরি ফেনী-পরশুরাম সড়কের ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজার সংলগ্ন স্থানে দাঁড় করানো হয়। রাত সাড়ে ১১টার দিকে ফেনী থেকে ছেড়ে যাওয়া একটি অটোরিকশা পেছন থেকে ওই লরিতে ধাক্কা দেয়। স্থানীয়রা অটোরিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নিহত দুই যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের