ফরিদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ১৮:৩৯

সংগৃহীত ছবি

ফরিদপুরের সালথায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো.কবির শেখ (৬৫) নামের এক বৃদ্ধকে আসামি করে থানায় একটি মামলা করেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ রাতেই কবির শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

কবির শেখ উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের মৃত দিলা শেখের ছেলে।

থানা ও মামলা সূত্রে জানা গেছে, রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শিশুটি বাথরুম থেকে ফেরার সময় মো. কবির শেখ তার হাত দিয়ে মুখ চেপে ধরে পাশে থাকা ভাটি গাছের ঝোপের মধ্যে নিয়ে যায়। পরে শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে থাকে। কবির তখন ওই শিশুকে ভয়ভীতি প্রদর্শনসহ মেরে ফেলার হুমকি দেয়। শিশুটির পরনে থাকা কাপড়-চোপড় খুলতে গেলে শিশুটি বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার করলে তার মা এবং তার চাচা এসে তাকে উদ্ধার করে। এ সময় কবির শেখ পালিয়ে যায়।

এ ব্যাপারে কবির শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করার পরপরই অভিযুক্ত কবির শেখকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর