বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন ধরে পাথর আমদানি বন্ধ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ০৩:২১

সংগৃহীত ছবি

পাথর রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে ১০ দিন ধরে ধর্মঘট পালন করছেন ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের পাথর পরিবহনকারী ট্রাক মালিকরা। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লট বুকিংয়ের নামে প্রতি ট্রাকে ৩-৫ হাজার করে টাকা আদায়ের প্রতিবাদে ধর্মঘট পালন করছে ফুলবাড়ি বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা ভুটানের পাথরবাহী ট্রাক থেকে টাকা আদায়ের দাবি জানায়।

ফুলবাড়ি স্থলবন্দরে পাথর রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে তারা ১০ দিন ধরে ধর্মঘট পালন করায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। বিষয়টি নিরসন না হওয়া পর্যন্ত পাথর আমদানি বন্ধ থাকবে বলে জানা গেছে।

স্থলবন্দর সূত্র জানায়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধা। বন্দরটিতে অন্যান্য পণ্যের পাশাপাশি প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাক পাথর আমদানি হয়ে থাকে। ঈদের ছুটির পর বন্দরটির চালুর পর থেকেই সীমিত আকারে পাথর আমদানি হচ্ছে। তবে ফুলবাড়িতে ধর্মঘটের কারণে ১০ দিন ধরে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এতে করে আমদানিকারকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একইসঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট শ্রমিকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের