সুগন্ধা নদীতে বালু উত্তোলনের দায়ে দুজনকে ৬ লাখ টাকা জরিমানা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৯ জুলাই ২০২৩, ১৮:৪৭

ফাইল ছবি

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলা মগড় ইউনিয়নের রায়পুর এলাকায় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায়।

জরিমানা প্রাপ্তরা হলেন- বরিশাল সদরের জাগুয়া এলাকার হোসেন হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম হাওলাদার (৩৮)ও একই এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (২০)।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার মগড় ইউনিয়নের রায়পুর এলাকায় ড্রেজিং মেশিন দিয়ে তারা বালু উত্তোলন করে আসছিল । সেখানে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার সমাপ্তি রায় বলেন, সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে দুটি পৃথক মামলায় সাইফুল ইসলামকে ৫ লাখ ও রোমান হাওলাদারকে ১ লাখ টাকা মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। নলছিটি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা