জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ৯ জুলাই ২০২৩, ০১:২৪

সংগৃহীত ছবি

জয়পুরহাটের আক্কেলপুর মহিলা কলেজের পাশে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৬ টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বরত মাস্টার হাসিবুল ইসলাম বলেন, আক্কেলপুর মহিলা কলেজের পাশে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৭ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়।

তিনি বলেন, মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়। মৃত্যু ব্যাক্তির পরনে ছিল জিন্স প্যান্ট এবং স্ক্যান সিমেন্ট কোম্পানি কর্তৃক প্রদেয় নীল রংয়ের গেঞ্জি।

শান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা