ফরিদপুরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০৪:৩১

সংগৃহীত ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের গড়িয়াদহ মোড় এলাকায় পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক রাসেল শেখ (৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(৬ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চালক রাসেল শেখ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে মাগুরা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোর গামী এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেওয়ার পথে কাভার্ডভ্যানের চালক রাসেল শেখ নিহত হন এবং সেলস সুপারভাইজার মো. নুরুন্নবী (৫৫) আহত হন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন বাস-কাভার্ড ভ্যানটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর