সাংবাদিক নাদিম হত্যা

চেয়ারম্যান বাবুর সহযোগী গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ জুলাই ২০২৩, ২২:০৮

সংগৃহীত ছবি

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের প্রধান সহযোগী নয়নকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে নয়ন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এরপর তিনি পালিয়ে যান। সম্প্রতি সে তার পরিবারের সঙ্গে দেখা করতে এলে গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তিনি এজাহারভুক্ত আসামি নন। তবে এজাহারভুক্ত আসামিরা নয়নকে নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা বলেছিলেন। এখনও জিজ্ঞেসবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা